শনিবার, মে ৯, ২০২৬
spot_img

কোদালের কোপে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত গৃহবধূ মাহিনূর আক্তার (২৪) মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।
নিহতের স্বামী আবুল কালাম স্বীকারোক্তিতে বলেন, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি- তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী আবুল কালামকে গ্রেপ্তার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাখ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img