রবিবার, মে ১০, ২০২৬
spot_img

মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অনন্য: ব্যারিস্টার মীর হেলাল

অনলাইন ডেস্ক: মানবতার সেবায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। শনিবার (৯ মে) বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে নগরের আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নাসির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল শক্তি হচ্ছে মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।তিনি তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস মানবতার সেবায় আত্মনিয়োগের এক অনন্য প্রেরণা।আন্তর্জাতিক নার্স দিবসে তিনি সকল নার্সদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী হাসপাতালের সার্বিক উন্নয়ন, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, পিএস টু চেয়ারম্যান মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা আকতার, সাইফুল কাদের বিদ্যুৎ, ইশতিয়াকুল ইসলাম চৌধুরী, ফয়সাল হোসেন প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img