খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের কাজীর দেউড়ী, নূর আহমেদ রোডস্থ স্টেডিয়াম শপিং কমপ্লেক্স (টাইলস মার্কেট)-এ ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোখলেছুর রহমান সভাপতি ও মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন কমিটির অনুমোদন ও গঠন তিনজন উপদেষ্টার পরামর্শ ও অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, উপদেষ্টা চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
নতুন কমিটির মূল লক্ষ্য হলো স্টেডিয়াম শপিং কমপ্লেক্সের নিয়মিত কার্যক্রম, উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা। কমিটির পক্ষ থেকে সকল সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে, বিশেষ করে উপদেষ্টা পরিষদকে, যাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কার্যক্রমকে ফলপ্রসূ করতে সহায়ক হয়েছে।


