সোমবার, মে ১১, ২০২৬
spot_img

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হলে জনগণের সামনে সত্য উঠে আসবে’

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। রবিবার (১০ মে) রাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সহ সভাপতি সঞ্জিব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, ফরিদ উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img