শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) রাতে নগরের বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেইটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ঝাল বিতান দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা একশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img