মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img

আর্থিক খাতেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি পুঁজিবাজার সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের প্রধান দুই সমস্যা—তহবিলের অভাব ও জামানত জটিলতা—দূর করতে সরকার কাজ করছে। ৭০০ কোটি টাকার এ নতুন ফান্ডকে তিনি শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।তিনি আরও বলেন, ভবিষ্যতে এ তহবিল আরও সম্প্রসারিত হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে। এতে তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।অন্যদিকে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৩০ জুন থেকে লেনদেনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে।তিনি বলেন, ‘৩০ জুনের পর কোনো প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কিউআর ব্যবহার করতে পারবে না।’ এর মাধ্যমে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি গঠনের পথে অগ্রসর হওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img