বুধবার, মে ১৩, ২০২৬
spot_img

ইরান যুদ্ধের মধ্যেই চীন সফরে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চীন সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) ওয়াশিংটন থেকে রওনা হয়ে বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান তিনি। আগামী ১৫ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন ট্রাম্প। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ইরান যুদ্ধের কারণে সফরটি আগে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে চলমান সংঘাতের মধ্যেই শেষ পর্যন্ত বেইজিং সফরে যাওয়াকে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তা কুর্ট ক্যাম্পবেল সফরটিকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। তার মতে, একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই উচ্চপর্যায়ের বৈঠক নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক নিরাপত্তা ও ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে চীনের অবস্থান এখন ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, চীন দীর্ঘদিন ধরেই ইরানের বড় বাণিজ্যিক অংশীদার এবং তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দুই পরাশক্তির সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা থেকেই এই বৈঠক। তবে সফর শেষে বড় কোনো সমঝোতা বা ঘোষণা আসে কি না, সেদিকেই নজর রাখছে বিশ্ব।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img