বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

স্বেচ্ছাসেবার সংস্কৃতি লালন করে রেড ক্রিসেন্ট: ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম: ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির সাথে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপ-যুব প্রধান আব্দুর রহমান অপি, উপ-প্রধান অভিষেক চৌধুরী এবং নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আকতার ও মাহদী হাসান।
সাক্ষাৎকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, রেড ক্রিসেন্ট যে স্বেচ্ছাসেবার সংস্কৃতি লালন করে, তা সমাজ গঠনে অত্যন্ত জরুরি।জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রামের সাধারণ মানুষের ভরসার জায়গা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ নার্স তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আরও সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় আপনাদের যেকোনো উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে একটি আধুনিক এবং মানসম্মত সেবাকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য হলো প্রান্তিক মানুষের কাছেও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলছি। প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে’।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় হাসপাতালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও চিকিৎসা সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img