বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় -প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, সরকার সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কারন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারের ৯০ দিন বয়সের মধ্যে নিজের সংসদীয় আসনে ৫৪টি উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কয়টি উন্নয়ন কাজের উদ্বোধন, কোনটি ভিত্তি প্রস্হর স্হাপন, আবার কোনটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।তিনি বুধবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের মধ্যে নগদ অর্থ, ঢেউ টিন বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ, হালদা নদীর তীরর্বতী নিবন্ধিত মৎস্যজীবি / জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা (সেলাই মেসিন) বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক আলোচনা, অন্তঃ স্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলার পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি আরো বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের মধ্যে তিন পরিবারের প্রতি পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউ টিন এবং নগদ দুই হাজার টাকা করে সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্হদের সহায়তা প্রদান করে সরকারের পক্ষ নৈতিক দায়িত্ব পালন করা হয়েছে।
তাছাড়া অস্বচ্ছল দুই পরিবারের মধ্যে নগদ ছয় হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এই সহায়তা সরকারের প্রান্তিক জনগণের কিছুটা হলেও উপকার হবে বলে তিনি উল্লেখ করেন। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান এর সঞ্চালনায় মাদক মুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,র্্যাব -৭ এর কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরমেশ্ব দাশ,কেন্দ্রীয় বিএনপির নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ, জাগির হোসেন। উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য সচিব যথাক্রমে গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও অহিদুল আলম।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img