বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় একটি বাড়ি থেকে দশম শ্রেণির ছাত্রী রাই কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় ব্যবসায়ী।রাই কর্মকার প্রতিদেনের মতো বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় এসে তাদের ঘরের দোতলায় ছোট ভাইকে পড়াতে যায়। আধাঘণ্টা পড়ানোর পর ছোট ভাইকে নিচে পাঠিয়ে দেয়। নিচ থেকে তার মা ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে উপরে উঠে দেখেন রাই ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তার মায়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে থানায় খবর দেয়।পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, আত্মহত্যার কারণ উদঘাটন করা যায়নি। ঘটনাটি এখনো তদন্তনাধীন।এ ঘটনায় থানায় একটি ইউডি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img