বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত, দিতে হলো জরিমানা

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামের একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বর ঘাটের মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়।ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে দোকানদার মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img