খবর বিজ্ঞপ্তিু: সাংবাদিক মরহুম এস.এম. ফয়জুল হকের ৩৮ তম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার। এ উপলক্ষে পাঠানটুলী ১ম লেইনস্থ, “আমানত উল্লাহ শাহ নিবাস” নিজ বাসভবনে বাদ-এশা খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এস.এম. ফয়জুল হক ডেইলি অবজারভার চট্টগ্রাম ও ঢাকা অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সংশ্লিষ্ট সকলকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


