শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির আয়োজনে আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির আয়োজনে আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও অতিরিক্ত সচিব মোঃ সামীমুজ্জামান। টুর্নামেন্টে চবক এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ৮(আট) টি দল অংশগ্রহণ করে । উদ্বোধনী অনুষ্ঠানে সকল দলের ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ নিজ নিজ দলের জার্সি পরিধান করে উদ্বোধনী অুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে শুরুতে বন্দর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এ প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল সোয়া চারটায় যান্ত্রিক বিভাগ বনাম প্রশাসন বিভাগের ম্যাচের মধ্যে দিয়ে টুর্ণামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়। অদ্য ১৪ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন বিকালে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক এর পরিচালক (নিরাপাত্তা) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান, চীফ পারসোনেল অফিসার মোঃ নাসির উদ্দিন, চীফ প্ল্যানিং মোঃ মাহবুব মোর্শেদ, চীফ হাইড্রোগ্রাফর কমান্ডার ওবায়েদুর রহমান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজুল মওলা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img