মঙ্গলবার, মে ১৯, ২০২৬
spot_img

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মোছার কোনো নির্দেশ দেওয়া হয়নি: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক : মহানগরের কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।
বিবৃতিতে চসিক মেয়র বলেন, ‘চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবসময় নগরের সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছি। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক কিংবা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’তিনি আরও বলেন, ‘বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় অপসারণের প্রশ্নই আসে না।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম পরিচালনা করেনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img