বুধবার, মে ২০, ২০২৬
spot_img

নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নিরুপণসহ ৪ দফা দাবিতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে ৪ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব নারীনেত্রী সুপ্রীতি বড়ুয়া, সদস্য রেশমা আক্তার, ওনুফা আক্তার ও উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ” দেশের শতকরা ৫১ শতাংশ নারী| তারা গৃহে, কর্মক্ষেত্রে সমানতালে ভূমিকা রেখে যাচ্ছে| কিন্তু বাজেটে সেই ভূমিকা মূল্যায়িত হয়না। গৃহস্থালি কাজ ছাড়া কোন পরিবার ও সমাজ কল্পনা করা যায় না| গৃহ ব্যবস্থাপনার প্রায় ৮০ শতাংশ কাজ পরিবারের নারী সদস্যরা করে থাকেন| সমাজে এটি একটি স্বীকৃতিহীন কাজ| ২০২১ সালে বাংলাদেশে নারীর অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যা কাজের আর্থিক মূল্য ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮.৯%। ঘরে বাইরে নারী যে কাজ করে তার পুরোটা হিসাবে আনলে এবং আর্থিক মূল্য বিবেচনা করলে জিডিপিতে নারী পুরুষের অবদান সমান হবে| কারণ, বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বাজেটের মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গীও প্রতিফলিত হয়|
নেতৃবৃন্দ আরও বলেন, পরিবার পরিচালনা, সন্তান প্রতিপালনের দায়িত্বের চাপ নারীকে চাকরিক্ষেত্রে পিছিয়ে রাখে। এই অবস্থা থেকে মুক্ত করে উৎপাদন ক্ষেত্রে নারীর আরও ভূমিকা যুক্ত করতে প্রয়োজন রাষ্ট্রের পরিপূরক আয়োজন| অর্থাৎ রাষ্ট্রকে ডে কেয়ার সেন্টার ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেন তিনি সন্তানকে নিরাপদে রেখে কাজে যেতে পারেন| নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে হবে তার যাতায়াতকে মসৃণ করার জন্য| ট্রান্সফারের চাকরি নারীদের জন্য চিন্তা করাও কঠিন কারণ তার থাকার জায়গার নিরাপত্তা নেই| এজন্য প্রয়োজন কর্মজীবি নারী হোস্টেল| এছাড়াও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট কর্মজীবি ও শ্রমজীবী নারীদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়| হাসপাতালে মাতৃসদন বা মা ও শিশু হাসপাতাল এর প্রয়োজনীয়তা এবার হামের ফলে শিশু মৃত্যুর ঘটনা দৃশ্যমান করে তুলেছে| অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারীর অগ্রযাত্রার সাথে দেশের সমৃদ্ধিও যুক্ত| নারীর সম-অধিকার নিশ্চিত করা সমাজে নারীর ভূমিকাকে আরও গতিশীল করার ক্ষেত্রে যেসকল প্রতিবন্ধকতা তা দূর করার জন্য তারা রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নেয়ার এবং সেটা বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।”সমাবেশ পরবর্তী সময়ে একটা প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ৪ দফা দাবি সংবলিত একটা স্মারকলিপি অর্থমন্ত্রী বরাবর প্রেরণ করেন।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img