বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
spot_img

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া নারীর শরীরে লুকানো ছিল ১ কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম তামান্না মাইমুনা (২১)। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।বুধবার (২০ মে) সকাল ৮টায় তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছে গোপন সংবাদ আসার প্রেক্ষিতে ডমেস্টিক টার্মিনালে নজরদারি বাড়ানো হয়েছিল। পরে ওই নারী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়।এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।জানা গেছে, আটক মায়মুনা সকাল ৮টায় দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।স্বর্ণসহ যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img