শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. রিফাত শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সৈকতসংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত রিফাত শেখ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (২৩ মে) বিকেলে পাঁচ বন্ধুর একটি দল গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসে সাগরে নামে। একপর্যায়ে জোয়ারের প্রবল স্রোতে তারা ডুবে যেতে শুরু করলে স্থানীয়রা বোট নিয়ে উদ্ধারকাজে এগিয়ে আসেন। ওই সময় চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও রিফাত স্রোতে ভেসে নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সৈকতের ওই অংশে নামতে পর্যটকদের প্রায়ই সতর্ক করা হয়। স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘ওই ছাত্রদেরও নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা পানিতে নেমে যায়।’ তিনি জানান, এর আগেও একই স্থানে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, শনিবার বিকেলে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যা নেমে আসা এবং সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তিনি জানান, রবিবার ভোরে আবার অভিযান শুরু করা হলে সকাল ৯ টার দিকে কেওড়া বাগান এলাকা থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহটি সীতাকুণ্ড মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img