মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

ইউএসটিসি ক্যাম্পাস থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা-পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img