সোমবার, মে ২৫, ২০২৬
spot_img

চাঁদাবাজির অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

অনলাইন ডেস্ক: মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্যকে ক্লোজ (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। তারা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
রবিবার (২৪ মে) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।ওসি ইসমাইল হোসেন বলেন, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালন করার সময় ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫ শত টাকা নিয়েছিলেন। বিষয়টি সেখানে থাকা সাংবাদিকরা টের পেয়ে আমাকে জানায়। ঘটনাটি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারকে জানানো হয়।এরপর অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাদের পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন তিনি। ইতোমধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img