সোমবার, জুন ১, ২০২৬
spot_img

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবি স্থানীয় : রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ১ জুন ২০২৬ (সোমবার) বিকালে মন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাজপথে নেমে আসেন।বিক্ষোভকারীরা রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রধান পয়েন্টগুলোতে অবস্থান নেন।তারা সড়কে রাঙামাটি বিএনপির পার্টি অফিসের সামনে প্রায় আধা ঘন্টার জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা তীব্র ভোগান্তির শিকার হন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ছিল। মাত্র সাড়ে তিন মাসের মাথায় তাঁর এই পদত্যাগ স্থানীয় জনগণ ও দলের তৃণমূল নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। নেতৃবৃন্দ অবিলম্বে এই পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোরালো দাবি জানান তারা।
রাঙামাটি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, দীপেন দেওয়ান এর পদত্যাগ আমরা মেনে নিতে পারছি না। এখানে সরযন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ থাকবি বিষয়টি ক্ষতিয়ে দেখার এবং দীপেন দেওয়ানকে পূণরায় মন্ত্রী পদে বহাল করার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img