বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
spot_img

মে মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের মাইলফলক এনসিটিতে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের মাইলফলক সৃষ্টি হয়েছে।টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
গত মে মাসে এনসিটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ’স (২০ ফুট দৈর্ঘ্য হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি পণ্যভর্তি ছিল ৫৯ হাজার ৮৫১ এবং রপ্তানির ৬৬ হাজার ৬৪৫ টিইইউ’স।এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এসব তথ্য দিয়েছেন বন্দর সচিব।
গত বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
সিডিডিএল জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিঅ্যাএন্ডএফ শেডসহ এনসিটির সব প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্ব পালন করছে। এর ফলে কনটেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।
এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল গত বছরের অক্টোবরে, যার পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ’স।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img