মঙ্গলবার, জুন ২, ২০২৬
spot_img

অসহায়দের মুখে হাসি ফোটানো সরকারের অন্যতম অঙ্গীকার: সাকিলা ফারজানা এমপি

হাটহাজারী প্রতিনিধি : অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।মঙ্গলবার (২ জুন) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাট এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি আরও বলেন, ঈদ আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img