মঙ্গলবার, জুন ২, ২০২৬
spot_img

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা জ্বালানির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানার ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। অভিযানের সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা ডিজেল ও ব্যবহৃত দুটি বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, জ্বালানি তেল পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img