বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
spot_img

শহীদ জিয়ার কর্মকান্ড বাংলাদেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল : সৈয়দ মোস্তফা আলম মাসুম

হাটহাজারী প্রতিনিধি: বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে যে স্থান করেছিলেন তার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাঁর উপর গভীর আস্থা রেখেছিল। যার ফলশ্রুতিতে তলাবিহীন ঝুড়ির দেশ বাংলাদেশকে ১৯ দফা কর্মসূচীর মাধ্যমে উৎপাদন মুখী স্বনির্ভর জাতি গঠনের জন্য এখনো দেশের মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয়। ১৯৭৮ সালে বিএনপি গঠনের মাধ্যমে বাংলাদেশের জনগণের অন্তরে যে স্থান দখল করেছিল অদ্যাবদি জনগণের অন্তরেই তাঁর স্থান অটুট রয়েছে। শহীদ জিয়ার আদর্শের উপর ভিত্তি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতাসীন হয়ে জনগণের কল্যাণে কাজ করেছে। একই ভাবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে বিএনপি কাজ করার কোন বিকল্প নাই। ভুলে গেলে চলবে না। শহীদ জিয়ার আদর্শই বাংলাদেশের মানুষ যুগ-যোগান্তর স্মরণ করবে। তিনি বিএনপির নেতাকর্মীরাদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়ার আদর্শকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগকে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধৈর্য্যকে স্মরণ করে প্রতিটি সাংগঠনিক পদক্ষেপ দেশ ও দেশের মানুষের কল্যাণে গ্রহণ করতে হবে। শহীদ জিয়ার কর্মকান্ড বাংলাদেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন।
আজ মঙ্গলবার বিকালে উত্তর হাটহাজারীর মির্জাপুরে প্রবীন বিএনপির উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের প্রবীন বিএনপি নেতা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওবাইদুল আকবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন বিএনপি নেতা মোঃ সুলতানুল আলম চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, মোঃ মহিউদ্দীন জসিম, আলহাজ্ব মোঃ দিদারুল আলম, হাজী আবুল বশর, মোঃ নুরুল ইসলাম বাচা, মোঃ আবদুল মালেক, মোঃ আবু তৈয়ব, মাওলানা মোঃ ওসমান, মোঃ আবদুর রহিম, মোঃ জানে আলম, মোঃ সেলিম, মোঃ কামরুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ নেত্রীবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img