অনলাইন ডেস্ক: উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, ওস্তাজুল মুহাদ্দেসীন, সুলতানুল মাশায়েখ, শাইখুল আরব ওয়াল আযম আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.)’র মালানা ওরছে ইমাম হাশেমী (রহ.) এর স্মরণ সভা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের জালালাবাদ হাশেমী নগরস্থ (কুলগাঁও) দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ ঈদে মিলাদুন্নবী (দ.) ময়দানে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মৃতিচারণ করেন পীরে ত্বরীকত মাওলানা মুফতি কাযী মুহাম্মদ আবু ফোরকান হাশেমী, কাযী আবু ফোরকান হাশেমী, পীর মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী, পীর মাওলানা মুহাম্মাদ কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, পীর মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, পীর মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দীন হাশেমী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড: মাসুম চৌধুরী প্রমূখ।


