শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

সিলিন্ডারের আগুনে নিঃস্ব মিরসরাইয়ের ৩ পরিবার

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করেন। হঠাৎ কিছু বুঝে উঠার আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় একে একে ৩ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে পড়ে। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩ টি ঘর একেবারে ছাই হয়েছে যায়। ঘরের আসবাবপত্র ও ক্যাশ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img