শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

জমি নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্র খুলশী

নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) রাতে নগরের খুলশী হিলভিউ ও ফয়’জ লেক সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধপূর্ণ একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলে।সংঘর্ষের সময় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় অসংখ্য ইট-পাটকেল।খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফয়’জ লেক ও আশপাশের কিছু বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে খুলশী ও আকবর শাহ এলাকার লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং উভয় পক্ষকে নিবৃত্ত করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সংঘর্ষে ৮ থেকে ১০ জন আহত হন, যাদের কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। কারা এ ঘটনায় নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img