শনিবার, জুন ৬, ২০২৬
spot_img

আরও ২৪ ঘণ্টা বাড়ানো হলো চমেক ইন্টার্নদের আলটিমেটাম

অনলাইন ডেস্ক: ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে দাবি বাস্তবায়নে দেওয়া আলটিমেটাম আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)।
শনিবার (৬ জুন) দুপুরে চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।
আইডিএর দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা একটি নোটিশ প্রত্যাহার।
বক্তারা বলেন, এসব দাবি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইডিএ সভাপতি ডা. সাকিব হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে আমরা আমাদের আলটিমেটাম আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছি। এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে আগামী রোববার থেকে দেশের সব ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতির পাশাপাশি শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।’
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img