সোমবার, জুন ৮, ২০২৬
spot_img

হালিশহরে ঘুমন্ত শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে হালিশহরে বাবার সঙ্গে ঘুমন্ত ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ভুক্তভোগী ওই শিশুর গাড়িচালক বাবা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় অভিযুক্ত এক টেম্পুচালককে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তি কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর এলাকার বাসিন্দা মো. শামসুল আলমের ছেলে মো. রুবেল (৪১)। তিনি পেশায় গাড়িচালক এবং হালিশহর এলাকায় টেম্পু চালাতেন। ভুক্তভোগী শিশুর বাবাও গাড়িচালক এবং মা পোশাকশ্রমিক। তিনি সেখানকার একটি গার্মেন্টসে কাজ করেন।
পুলিশ ও মামলার এজাহারসূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো শিশুটির মা কাজে চলে যান। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় শিশুটির বাবা গাড়ি নিয়ে বের হননি। ফলে শিশুটি তার বাবার সঙ্গে ঘুমিয়ে থাকে। একপর্যায়ে গ্রেপ্তার মো. রুবেল গাড়ি বের করার কথা বলে ভুক্তভোগী শিশুদের ঘরে প্রবেশ করে। শিশুটির বাবা বের হবেন না জানালে সে চলে যায়। তার কিছুক্ষণ পরই শিশুর চিৎকার শুনে তার বাবার ঘুম ভেঙে যায়। পরে তার বাবা তার কাছ থেকে বিস্তারিত শুনে স্থানীয়দের সহযোগিতায় রুবেলকে আটক করে সোপর্দ করে।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘আমি আমার মেয়েকে ঘুমাচ্ছিলাম। এমন সময় আমার বাসায় রুবেল এসে জিজ্ঞেস করে আমি বের হবো কিনা। এতে আমি অস্বীকৃতি জানালে সে চলে যায়, আমি পুনরায় ঘুমিয়ে পড়ি। পরে আমার মেয়ের চিৎকার শুনতে পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমার মেয়ের সঙ্গে এমন পৈশাচিক কাণ্ড যে ঘটিয়েছে তার উপর্যুক্ত শাস্তি চাই। ফাঁসি চাই।’
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছে এবং ঘটনার সত্যতা মিলেছে। এঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img