সোমবার, জুন ৮, ২০২৬
spot_img

দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: যোগাযোগ বিচ্ছিন্নতায় অপরাধের অভয়ারণ্য হয়ে ওঠা জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি এই এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের মাধ্যমে নতুন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৮ জুন) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও ব্যয় প্রাক্কলনের কাজ করছে। তবে জনস্বার্থ এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতে দ্রুত কাজ শুরু করা হয়েছে।’১০ কিলোমিটারের সড়কে সংযোগ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় আলীনগর স্কুল থেকে ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোডের তিন নম্বর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর স্কুলকে কেন্দ্র করে চারদিকে চারটি সড়ক গড়ে তোলা হবে, যা বায়েজিদ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোডের সঙ্গে সংযোগ স্থাপন করবে।’
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ জানান, ‘পাহাড়ি ভূপ্রকৃতির কারণে সড়ক নির্মাণে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক কালভার্ট এবং অন্তত তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিধসের ঝুঁকি কমাতে ড্রেনেজ ব্যবস্থা ও রিটেইনিং স্ট্রাকচার নির্মাণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পটি এলজিডির ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) এর মাধ্যমে সেনাবাহিনীর কাছে অর্পণ করা হবে। অর্থায়ন করবে এলজিডি, আর বাস্তবায়নের দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
নির্মাণকাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থার পাশাপাশি র‍্যাব, পুলিশ ও বিজিবির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img