বুধবার, জুন ১০, ২০২৬
spot_img

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা শিবিরের মো. আনুর ছেলে।আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের ৩৯ ও ৪০ নং পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে রেজু সীমান্তে একটি কলা বাগানে কাজ করতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া এম এফ এফ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।এনিয়ে গত এক সপ্তাহের বেশি সময়ে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৬ জন নিহতের ঘটনা ঘটলো।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img