বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img

আইসল্যান্ডকে উড়িয়ে প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক: ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। আর তার প্রত্যাবর্তনের ম্যাচে দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বার্কো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা।ইনজুরির কারণে শুরুর একাদশে না থাকা মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নেমেই নিজের প্রভাব দেখান আর্জেন্টাইন অধিনায়ক। তার বাড়ানো পাস থেকে ডি-বক্সে ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেজ। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে ব্যবধান ২-০ করেন মেসি।ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন থিয়াগো আলমাদা। দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে আসা এই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।
ইনজুরি থেকে ফেরার ম্যাচে গোল পাওয়ায় মেসিকে নিয়ে শঙ্কাও অনেকটাই দূর হয়েছে। গত মাসে মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও আইসল্যান্ডের বিপক্ষে গোল করে সেই উদ্বেগের জবাব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা আগামী ১৬ জুন (স্থানীয় সময়) গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img