মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বন্ধ ৩ ইউনিট, জলসংকট

রাঙামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় আবারও কমেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের দুটি ইউনিট চালু রেখে ৬০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।অথচ দুদিন আগেও এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট চালু ছিল। যেখান থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট। বর্তমানে এই কেন্দ্রের তিন ইউনিট বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রেল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রের শুধুমাত্র দুটি ইউনিট হতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এরমধ্যে ২ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গ্রীষ্মের শুরুতে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় এই কেন্দ্রে মাত্র একটি ইউনিট চালু রেখে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
সূত্র জানায়, পরবর্তী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানি কিছুটা বাড়লে তিনটা ইউনিট চালু করা হয়, যার থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।কিন্তু বর্তমানে আবারও কাপ্তাই হ্রদে পানি কমে আসায় দুদিন আগে একটি ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দুটি ইউনিট চালু রয়েছে।
কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। রুলকার্ভ অনুযায়ী পানির স্তর ৭৮.২০ এমএসএল (মিনস সি লেভেল) থাকার কথা সেখানে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৩.৪০ এমএসএল।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img