বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিল নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল হাসান। কাজ করার এক পর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সাথে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষণিক বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সাকিব ও কামরুল।
পরে ঘটনার খবর পেয়ে বান্দরবান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে আসে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img