নিজস্ব প্রতিবেদক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শপথ গ্রহণ অনুষ্ঠান আজ ১২ জুন (শুক্রবার) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলরুমে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার মনির এবং ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের মূল পর্বে দুই ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাফর ইকবাল নবনির্বাচিত ও নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম, অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং হাবিবুর রসুল, ফেরদৌস খান, প্রকৌশলী চন্দন দাস ও সাবেক সিআইডি কর্মকর্তা স্বপন কুমার নাথ সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


