সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ দুই বিদেশি পিস্তল ফেলে পালালেন কারবারি

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় প্রধান অভিযুক্ত কথিত মাদক কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।রবিবার (১৪ জুন) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দা মো. ফয়সালের বাড়ি।
বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ফয়সাল দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ঘর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘শনাক্ত হওয়া মাদক কারবারিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img