বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img

আরও ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসছে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’। জাহাজটি বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।এ জাহাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে জাহাজটি তেল নিয়ে আসছে।এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসেছিল। দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মত জাহাজটি তেল নিয়ে বাংলাদেশে এল।এছাড়া গত মাসের মাঝামাঝি সময়ে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামে আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে এসেছিল।
ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়। ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ১৪ এপ্রিল থেকে ‘প্রায় বন্ধ’ হয়ে যায়।
এরপর ৬ মে ‘এমটি নিনোনিয়া’ প্রথমবার তেল নিয়ে এলে ইর্স্টান রিফাইনারি পুরোদমে উৎপাদনে ফেরে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img