মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
spot_img

কর্ণফুলীতে মহিলা আ’লীগের মিছিলের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যা বানাজা ভূইয়া নিশির নেতৃত্বে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে অনুষ্ঠিত প্রায় দেড় মিনিটের ঝটিকা মিছিলের ভিডিওটিতে ৯-১০ জন মহিলাকে অংশ নিতে দেখা যায়।এসময় তারা শেখ হাসিনা ফিরে আসার এবং অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ফাঁসির দাবি করে স্লোগান দেন।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সাম্প্রতিক ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত অনেক আগের। বানাজার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রয়েছে তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img