শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

১ হাজার ৮৯১ জনের এইচআইভি শনাক্ত এক বছরে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রায় ১৭ হাজার মানুষ এইচআইভি ভাইরাস নিয়ে বসবাস করছেন। গত এক বছরে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। সংক্রমণের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামাজিক কলঙ্ক, বৈষম্য এবং সচেতনতার অভাব।আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানবাধিকার ও এইচআইভি বিষয়ক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। এইচআইভি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এবং চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জুনায়েদ মাহমুদ খান।
কর্মশালায় জানানো হয়, ২০২৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারে মোট ৩ হাজার ৯৪২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মূল প্রবন্ধে ডা. জুনায়েদ মাহমুদ খান বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিরাও দেশের অন্য সব নাগরিকের মতো সমান সাংবিধানিক অধিকার ভোগ করেন। চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো এইচআইভি নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img