শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

ধানক্ষেতে মিলল নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ

রাউজান প্রতিনিধি: রাউজানে রাতের রহস্যময় নিখোঁজের পর স্বপন বড়ুয়া (৫২) নামে এক স্কুল নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত স্বপন বড়ুয়া ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে স্বপন বড়ুয়ার মুঠোফোনে একটি ফোন আসে।ফোন পেয়ে তিনি পরিবারের সদস্যদের জানান যে, বাড়ির পাশের দোকানে একজন তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
স্বজন ও প্রতিবেশীরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে সকালে ধানক্ষেতে স্বপন বড়ুয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খোরশেদ জানান, শরীরে জখমের চিহ্ন থাকলেও ধারণা করা হচ্ছে, বিষপানের পর ছটফট করতে গিয়ে হয়তো ধানক্ষেতের পাশের টিউবওয়েল বা অন্য কিছুতে লেগে তিনি রক্তাক্ত হয়েছেন। তবে ঘর থেকে ডেকে নেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ফোন কলের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img