নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী থানার ও কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।কর্ণফুলী থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ফারুককে শুক্রবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।ফারুক ইছানগর ৮ নম্বর ওয়ার্ড মাহমুদ আলীর বাড়ির মৃত আলী আহমদ প্রকাশ শামসুল হকের ছেলে।কর্ণফুলী থানার এএসআই মানিক মিয়া জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৩৯৫ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আশিষ কুমার দাসকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, আসামি আশিষ ফিরিঙ্গী বাজার বংশাল রোডের মৃত সতিশ চন্দ্র দাসের ছেলে।তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


