শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

ফেনীতে প্রবাসীর বাড়িতে তরুণী, নাটকীয় পরিস্থিতি

অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলার ভাদাদিয়া গ্রামে ফেসবুক প্রেমের সম্পর্কের জেরে এক ওমান প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারীর এক তরুণী। বিয়ের দাবিতে তিনি টানা কয়েকদিন ধরে ওই বাড়ির সামনে অবস্থান করছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে প্রেমিক আরিফ হোসেন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি কর্মসূত্রে ওমানে অবস্থান করছিলেন।ঘটনাটি ঘটে গত ১৬ জুন রাত থেকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরে আরিফ দেশে ছুটিতে আসলে তরুণী দেখা করতে আসেন।
পরিবারের দাবি, তরুণীকে দেখার পর আরিফ বিয়েতে অনাগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে তরুণী আরিফের এক বন্ধুর কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ভাদাদিয়া গ্রামে গিয়ে অবস্থান শুরু করেন।এদিকে যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তরুণী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য ও প্রতারক—এই অভিযোগে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অন্যদিকে তরুণীর দাবি, আরিফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তিনি বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় এক গ্রাম পুলিশকে সেখানে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
সোনাগাজী মডেল থানার ওসি জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত এবং ঘটনাস্থলে গিয়েছিল। তবে তরুণী অবস্থান ত্যাগ করতে রাজি হননি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আশপাশে উৎসুক জনতার ভিড় বাড়ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img