সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে সাপের কামড়ে বাবলু নামের এক জেলের মৃত্যু হয়েছে।নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত বাবলু সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুক্তারের বাড়ির বাসিন্দা।স্থানীয়রা জানান, বুধবার রাতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হন বাবলু।পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।বাবলু নিয়মিত খাল-বিল ও উপকূলীয় এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।


