অনলাইন ডেস্ক: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আলী আকবর (২৬) ছিন্নমুল ৪ নম্বর সমাজের আলী আহমদের ছেলে।র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


