রবিবার, জুন ২১, ২০২৬
spot_img

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন মধুবনে, ১৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পেস্ট্রি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ না করার অভিযোগে মধুবন বেকারি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।শনিবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরের টেক্সটাইল মোড় এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির বিভিন্ন কার্যক্রমে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, অভিযানের সময় দেখা যায়, মধুবন বেকারিতে কেক, পেস্ট্রি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একাধিক পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তথ্য যথাযথভাবে সংরক্ষণ কিংবা প্রদর্শন করা হয়নি।
তিনি আরও বলেন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনাও পাওয়া গেছে। এসব অপরাধের কারণে প্রচলিত আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img