রবিবার, জুন ২১, ২০২৬
spot_img

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২০ জুন) বিকাল পর্যন্ত পরিচালিত এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন সামরিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনা জারি করা হয়।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু আইডিএফকে হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে থাকা সব ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।আইডিএফের দাবি, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, হিজবুল্লাহ আবার হামলা চালালে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
তবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইডিএফ। তাদের দাবি, সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img