মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
spot_img

কর্ণফুলী টানেলে রাতে যাত্রায় বাড়তি সময় ১০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাতের বেলায় যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হবে। আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন গভীর রাতে টানেলের একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় যানবাহনের চাপ অনুযায়ী টানেলের দুই প্রান্তে যাত্রী ও যানবাহনকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় পতেঙ্গা থেকে আনোয়ারা এবং আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী টিউবের মাধ্যমে ট্রাফিক ডাইভারসন করে যান চলাচল পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। টানেলের নিরাপদ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে উদ্বোধনের পর থেকে দেশের প্রথম নদীর তলদেশের এই কর্ণফুলী টানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার যানবাহন চলাচল করছে। প্রায় ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলের দৈনিক পরিচালন ব্যয় ২২ থেকে ২৪ লাখ টাকা, যেখানে টোল থেকে দৈনিক আয় হয় ১০ থেকে ১৪ লাখ টাকা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img