বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বাঁচতে চায় দেবাশীষ

অনলাইন ডেস্ক: দেবাশীষ দাস লিটন, বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নে। তিনি আর্ক পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য এবং সিলিমপুর আর্ক সেন্টারের সাবেক ভলান্টিয়ার।আজ জীবনের এক চরম সংকটময় মুহূর্তে আছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।বছর দুয়েক আগে পায়ে ইনফেকশন শুরু হয়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।চিকিৎসকেরা তার ডান পা বাঁচাতে দ্রুত গোড়ালি পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন।উন্নত চিকিৎসার আশায় গত ১৬ জুন ভারতে যান এবং ১৮ জুন অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! অপারেশনের আগমুহূর্তে তিনি আকস্মিক স্ট্রোক করেন।
বর্তমানে দূর পরবাসে, হসপিটালের বিছানায় তিনি জীবনের সাথে যুদ্ধ করছেন। পরিবারের পক্ষে এই বিশাল চিকিৎসার খরচ চালানো অসম্ভব। আমাদের মাঝে এমন অনেক সামর্থ্যবান-হৃদয়বান মানুষ আছেন, যাঁদের সদয় হাত বাড়িয়ে দেওয়া একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। আসুন, এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে দাঁড়াই। আপনার সামান্য অনুদান তাঁকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারে।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা-বিকাশ (পার্সোনাল): 01787-163645
ব্যাংক অ্যাকাউন্ট: Somashre Das, A/C No- 300412100000722, Shahjalal Islami Bank Ltd. Muradpur Branch, Chattogram, Routing No- 190155328.

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img