অনলাইন ডেস্ক: সম্প্রতি “আন্তর্জাতিক পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যােগ” এর একটি প্রতিনিধিদল মাননীয় সংসদ সদস্য সারওয়ার নিজাম মহোদয়ের তার বাসভবনে সৌজন্য স্বাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ২০১১ সালে “ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)” কর্তৃক আনোয়ারা উপজেলার বটতলী মোজার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের যে সিদ্ধান্তের আলোকে জমি অধিগ্রহণ করেছিল তা এক যুগ সময়কাল অতিক্রান্ত হলেও কোন এক রহস্যজনক কারণে আজও বাস্তবায়ন হয়নি। বরাদ্দকৃত ৫০ একর জমিতেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সাংসদ নিজাম বিশ্ববিদ্যালয়টির উদ্দোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্হ পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোদিকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই প্রস্তাবিত আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয়টি যাতে করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠার দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের উদ্যোগ নেবো।’

এসময় আরো উপস্থিত ছিলেন- আনোয়ারার বিশিষ্ট নাগরিক তাপস হোড়, অধ্যাপক অর্থদশী বড়ুয়া, জয়নাল আবেদীন, শ্রী অনিল বড়ুয়া, সৌরভ বড়ুয়া, সাংবাদিক আনন্দ ও রাজুসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, নাট্যজন জোবায়দুর রশিদ এবং আন্তর্জাতিক পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এর সদস্য সচিব নাট্যশিক্ষক মোস্তফা কামাল যাত্রা।



