মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
spot_img

‘মেসি সর্বকালের সেরা ফুটবলার’

ক্রীড়া ডেস্ক: ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তির আবির্ভাব ঘটেছে, কিন্তু অর্জন, ধারাবাহিকতা ও নৈপুণ্যের বিচারে লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাহাড় গড়ে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব।
মাঠে তার জাদুকরী পায়ের ছোঁয়া, অসাধারণ গোল এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা ফুটবলপ্রেমীদের কাছে তাকে সর্বকালের সেরা ফুটবলারের আসনে প্রতিষ্ঠিত করেছে।বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা নিজে।এই আসরের আগে ১৬ গোল করে চূড়ায় ছিলেন বিশ্বকাপ জয়ী এই গ্রেট। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম‍্যাচে হ‍্যাটট্রিকে তাকে স্পর্শ করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব‍্যবধানের জয়ে দুটি গোল করে রেকর্ড নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা।বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে খেলা মেসির গোল হলো ১৮টি। রেকর্ড হারানোর পর জার্মান গণমাধ‍্যমে নিজের প্রতিক্রিয়া জানান ক্লোসা। আমার কাছে, লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ‍্যাম্পিয়ন।টুর্নামেন্টের শুরুতেই ক্লোসা বুঝতে পেরেছিলেন, রেকর্ড খুব বেশি দিন তার হাতে থাকবে না। রেকর্ড ভাঙতে মেসিতে স্বাগত জানিয়েই রেখেছিলেন তিনি।
আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ডটি ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোল করার সুযোগও থাকে বেশি। আমার মনে হয়, এবার আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। এটা হলে দারুণ হবে, রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটা করার জন্য মেসিকে স্বাগতম। আমি মেসির বড় ভক্ত, বরাবরই।
রেকর্ড থেকে বেশি দূরে নেই ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ১৬ ম‍্যাচে ১৬ গোল করে ক্লোসার সঙ্গে যৌথভাবে দুই নম্বরে আছেন তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img